Logo

নিজ প্রতিষ্ঠানে গুলিতে নিহত বুলগেরিয়ার শীর্ষ ক্লাব মালিক

profile picture
ক্রীড়া ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৫৭
নিজ প্রতিষ্ঠানে গুলিতে নিহত বুলগেরিয়ার শীর্ষ ক্লাব মালিক
ছবি: সংগৃহীত

বুলগেরিয়ার শীর্ষ লিগের ক্লাব এফসি বোতেভ প্লোভদিভের মালিক ও প্রেসিডেন্ট ইলিয়ান ফিলিপভ গুলিতে নিহত হয়েছেন। বুধবার ভোরে দেশটির প্লোভদিভ শহরে নিজ মালিকানাধীন একটি প্রতিষ্ঠানে তাকে গুলি করে হত্যা করা হয়।

বিজ্ঞাপন

বুলগেরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বিএনআরসহ স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় রাত ১টার দিকে ফিলিপভকে গুলি করা হয়। তিনি দেশটির অন্যতম বড় পরিবহন ও লজিস্টিকস প্রতিষ্ঠান পিআইএমকের মালিক ছিলেন। একই সঙ্গে এফসি বোতেভ প্লোভদিভের সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিকও ছিলেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

হত্যাকাণ্ডের পর প্লোভদিভ শহরের প্রধান প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে পুলিশ মোতায়েন করা হয়। শহরটির নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্লোভদিভ রাজধানী সোফিয়া থেকে প্রায় ৯০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত।

বিজ্ঞাপন

ঘটনার পর হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে পুলিশ। হত্যার পেছনে কারা রয়েছে এবং কী কারণে ফিলিপভকে লক্ষ্যবস্তু করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্লোভদিভ জেলা প্রসিকিউটর ভানিয়া হ্রিস্তেভা এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘আমরা সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছি।’

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD