Logo

বাংলাদেশের নিরাপত্তা ও আতিথেয়তায় সন্তুষ্ট ভারতীয় ফুটবল দল

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৫ নভেম্বর, ২০২৬, ২০:২৯
বাংলাদেশের নিরাপত্তা ও আতিথেয়তায় সন্তুষ্ট ভারতীয় ফুটবল দল
ছবি: সংগৃহীত

বিভিন্ন সময়ে নানা কারণে বাংলাদেশ সফর থেকে বিরত থেকেছে ভারতের ক্রিকেট দল। তবে সাম্প্রতিক সময়ে ভারতের হ্যান্ডবল দল ঢাকায় টুর্নামেন্টে অংশ নিয়েছে। এবার সাফ টুর্নামেন্ট খেলতে বাংলাদেশে এসেছে দেশটির ফুটবল দল। ঢাকায় এসে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ও আতিথেয়তা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন ভারতীয় দলের কোচ নওশাদ মুসা।

বিজ্ঞাপন

সাফের উদ্বোধনী ম্যাচ শেষে জাতীয় স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারতীয় দলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হয় কোচকে। তিনি কিংবা দলের অন্য সদস্যরা নিরাপত্তা নিয়ে কোনো ধরনের উদ্বেগ বা অস্বস্তিতে রয়েছেন কি না, জানতে চাইলে নওশাদ মুসা বলেন, ‘আমি বলব কিছুই (সমস্যা কিংবা অস্বস্তি) না। আমাদের সাথে সার্বক্ষণিক সিকিউরিটি অফিসার থাকেন। তিনি আমাদের বলেছেন একা কোথাও না যেতে। গতকাল অনুশীলন করেছি, আজ ম্যাচ খেললাম কোনো ইস্যু নেই। আমি জানি না, ক্রিকেটের বিষয়টি।’

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকেও দলের জন্য বিশেষ কোনো সতর্কবার্তা বা নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।

ম্যাচের পারফরম্যান্স নিয়েও কথা বলেন ভারতীয় কোচ। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে ছিল ভারত। তবে যোগ করা সময়ে পরপর দুটি গোল হজম করে তারা। খেলার সময় আরও কিছুটা বাড়লে ম্যাচের ফল ভিন্ন হতে পারত বলে মনে করেন নওশাদ মুসা।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এ রকম খেলায় ক্যাজুয়াল হওয়ার সুযোগ নেই। মনোযোগ হারালেই আপনাকে শাস্তি পেতে হবে। ৫-১০ মিনিট বেশি হলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে ভারতের মূল দল নিউজিল্যান্ডে প্রীতি ম্যাচ খেলবে। সাফের ম্যাচে ভারত ১৭ জনের স্কোয়াড নিয়ে মাঠে নামে। ফিফা উইন্ডোতে দলের সঙ্গে আরও কয়েকজন খেলোয়াড় যোগ দেওয়ার কথা রয়েছে। সীমিত স্কোয়াড নিয়েও পাকিস্তানের বিপক্ষে দাপট দেখিয়েছে ভারত।

ম্যাচ শেষে পাকিস্তানের কোচ সলানোও দলের পারফরম্যান্স নিয়ে আক্ষেপ প্রকাশ করেন। তাঁর মতে, প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল আদায় করতে পারলে ম্যাচের ফলাফল অন্য রকম হতে পারত। ভারতীয় দলের সামর্থ্যের প্রশংসা করে তিনি বলেন, ‘ভারতের এই দলটিও ভালো।’

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD