Logo

নেদারল্যান্ডসের কাছে হেরে ইমার্জিং ট্রফিতে ধাক্কা খেল বাংলাদেশ

profile picture
ক্রীড়া ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬, ১৮:২৭
নেদারল্যান্ডসের কাছে হেরে ইমার্জিং ট্রফিতে ধাক্কা খেল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে জয়ের দেখা পেল না বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের আজমানে অনুষ্ঠিত ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ নারী দল। ২ বল হাতে রেখেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ডাচরা।

বিজ্ঞাপন

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন দিলারা আক্তার। ৪৬ বলে ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫১ রান করেন তিনি।

এ ছাড়া অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২০ এবং স্বর্ণা আক্তার ১৯ রান যোগ করেন। নেদারল্যান্ডসের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন হেদার সিগার্স। ২১ রান খরচায় বাংলাদেশের ৪টি উইকেট তুলে নেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

১৩০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে নেদারল্যান্ডস। তবে এক প্রান্ত ধরে রেখে দলের জয়ের ভিত গড়ে দেন স্টেরি কালিস। ৫০ বলে ৮টি চারের সাহায্যে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

বিজ্ঞাপন

শেষ দিকে ফ্রেডেরিক ওভারডাইকের ১১ বলে অপরাজিত ১২ রানের ইনিংস জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় নেদারল্যান্ডস।

বাংলাদেশের বোলারদের মধ্যে রাবেয়া খান ২২ রান দিয়ে সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন। রিতু মনি ও সানজিদা আক্তার মেঘলা নেন একটি করে উইকেট।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD