Logo

দ্বিতীয় সেশনে উইকেটের দেখা পেল না বাংলাদেশ, এগিয়ে প্রোটিয়ারা

profile picture
ক্রীড়া ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬, ১৯:০৪
দ্বিতীয় সেশনে উইকেটের দেখা পেল না বাংলাদেশ, এগিয়ে প্রোটিয়ারা
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের দ্বিতীয় সেশনে কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। প্রথম সেশনে মাত্র ৫ ওভার বোলিংয়ের সুযোগ পেয়েই একটি উইকেট তুলে নিয়েছিল টাইগাররা। তবে দ্বিতীয় সেশনে কয়েকটি সুযোগ তৈরি করেও সাফল্য আসেনি। বিপরীতে উইকেটে নিজেদের মানিয়ে নিয়ে সাবলীল ব্যাটিং করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা।

বিজ্ঞাপন

চা বিরতি পর্যন্ত ২৮ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করেছে প্রোটিয়ারা। ফলে বাংলাদেশের প্রথম ইনিংসের তুলনায় এখনও ২৭১ রানে পিছিয়ে রয়েছে তারা। হাতে আছে ৯টি উইকেট।

ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন হাসান। অফ স্টাম্পের বাইরে করা তার ভালো লেংথের বল এইডেন মার্করামের ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে। ৮ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন মার্করাম। এতে মাত্র ৫ রানে ভাঙে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এরপর পঞ্চম ওভারে আবারও উইকেট পাওয়ার সুযোগ তৈরি হয় বাংলাদেশের সামনে। জোবায়ের হামজার প্যাডে বল লাগার পর জোরালো আবেদন করেন বোলাররা। কিন্তু আম্পায়ার নো বলের সংকেত দেন। পরে রিপ্লেতে দেখা যায়, বলটি লেগ বিফোর উইকেট হওয়ার মতো ছিল। তবে নো বল হওয়ায় বেঁচে যান হামজা।

বিজ্ঞাপন

এদিকে ইনিংসের ১৬তম ওভারে ফিল্ডিং করতে গিয়ে মাথায় আঘাত পান হাসান। ফিরতি বল ধরার সময় হাত ফসকে বল তার কপালে আঘাত করে। সঙ্গে সঙ্গে মাঠে পড়ে যান তিনি। পরে মাঠেই প্রাথমিক চিকিৎসা নিয়ে ওভার শেষ করেন এই পেসার। কিছুক্ষণ পর মাঠ ছাড়লেও কয়েক ওভার বিরতি দিয়ে আবারও খেলায় ফেরেন হাসান।

দ্বিতীয় সেশনে উইকেট না পেলেও বোলারদের কয়েকটি সুযোগ তৈরি বাংলাদেশের জন্য ইতিবাচক দিক। তবে চা বিরতির পর দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের দ্রুত ফিরিয়ে ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চ্যালেঞ্জ থাকবে টাইগারদের সামনে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD