Logo

ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি, মেয়েকে উৎসর্গ করলেন অধিনায়ক লিটন দাস

profile picture
ক্রীড়া ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬, ১৪:২৭
ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি, মেয়েকে উৎসর্গ করলেন অধিনায়ক লিটন দাস
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। ১৫৪তম বলে বিশাল ছক্কা হাঁকিয়ে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে পৌঁছান তিনি। বিশেষ এই ইনিংসটি নিজের মেয়েকে উৎসর্গ করেছেন লিটন।

বিজ্ঞাপন

সেঞ্চুরি পূর্ণ করার পর মেয়ের উদ্দেশে লিটনের বার্তা ছিল, ‘হ্যাপি বার্থডে মাই প্রিন্সেস’। তাঁর এই উদ্‌যাপন মাঠের বাইরেও বাড়তি আবেগ তৈরি করেছে।

দিনের খেলা শুরু হওয়ার পর প্রথম চার বল সতর্কতার সঙ্গে মোকাবিলা করে নিজের সংগ্রহে আরও তিন রান যোগ করেন লিটন। অন্য প্রান্তে কাগিসো রাবাদার করা ওভারের প্রথম বল সামলে নিয়ে শেষ বলে চার হাঁকান নতুন ব্যাটার মেহেদী হাসান মিরাজ।

এরপর ধৈর্য ধরে ব্যাটিং চালিয়ে যান লিটন। প্রয়োজন অনুযায়ী সিঙ্গেল নিয়ে ধীরে ধীরে সেঞ্চুরির দিকে এগিয়ে যান তিনি। শেষ পর্যন্ত ১৫৪তম বলে ছক্কা মেরে শতরানের মাইলফলক স্পর্শ করেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটিই তাঁর প্রথম সেঞ্চুরি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে সর্বশেষ গত মে মাসে সিলেটে পাকিস্তানের বিপক্ষে শতরানের ইনিংস খেলেছিলেন এই ডানহাতি ব্যাটার।

৬ উইকেটে ৩২৭ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। আগের দিন ৯২ রানে অপরাজিত ছিলেন লিটন। তাওহীদ হৃদয় ১৩৭ রানে আউট হওয়ার পর প্রথম দিনের খেলার সমাপ্তি ঘটে।

ম্যাচের শুরুতে মাত্র ২২ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে তানজীদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়ের ৯৯ রানের জুটি দলকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেয়। এরপর লিটন ও হৃদয় মিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড ২০৬ রানের জুটি গড়ে বাংলাদেশের ইনিংসকে শক্তিশালী অবস্থানে নিয়ে যান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD