Logo

বাঙ্গরায় ৫৬ কেজি গাঁজা ও অস্ত্রসহ আটক ৭

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
২৫ মার্চ, ২০২৩, ১১:৩৪
বাঙ্গরায় ৫৬ কেজি গাঁজা ও অস্ত্রসহ আটক ৭
ছবি: সংগৃহীত

আটককৃত সাতজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং দুরবাজ ভূইয়ার বিরুদ্ধে অতিরিক্ত অস্ত্র আইনে মামলা করা হয়েছে

বিজ্ঞাপন

কুমিল্লার মুরাদনগরে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ীদের একটি সংঘবদ্ধ দলকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। আটকৃত ৭ জন মাদক ব্যবসায়ী হলো, দুরবাজ ভূইয়া, সোহেল, আরিফ, উজ্জ্বল, নূরু ভূইয়া। অপর দুইজন হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার তারিকুল, মো. চৌধুরী।


সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের দেওরা গ্রামের মাদক ব্যবসায়ী দুরবাজ ভূইয়াকে আটক করলে, জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়ীতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থলে ৫৬ কেজি গাঁজাসহ আরও ৬ জনকে আটক করা হয়। 


পরবর্তীতে মাদকের চালানে নেতৃত্বদাতা দুরবাজ ভূইয়ার উপস্থিতিতে, তার হেফাজতে থাকা ৭টি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়।


বাঙ্গরা বাজার থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী জনবাণীকে বলেন, আটককৃত সাতজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং দুরবাজ ভূইয়ার বিরুদ্ধে অতিরিক্ত অস্ত্র আইনে মামলা করা হয়েছে। 

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD