Logo

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া চাঁদ গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
২৫ মে, ২০২৩, ২১:৫৭
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া চাঁদ গ্রেফতার
ছবি: সংগৃহীত

পৌনে ১২টায় আরএমপির সদরদপ্তরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন পুলিশ কমিশনার

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) তাকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

জানা গেছে, সকাল পৌনে ১১টার দিকে চাঁদ আত্মসমর্পণের জন্য আদালতে আসেন। পরে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আরএমপির অতিরিক্ত উপকমিশনার মো. রফিকুল আলম জানান, এ ব্যাপারে দুপুর পৌনে ১২টায় আরএমপির সদরদপ্তরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন পুলিশ কমিশনার।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD