Logo

শিবচরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

profile picture
উপজেলা প্রতিনিধি
শিবচর, মাদারীপুর
৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:১৬
শিবচরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে শিবচর পৌর এলাকার শতবর্ষের ঐতিহ্যবাহী নন্দকুমার মডেল ইনস্টিটিউশন মাঠে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাঈদ উদ্দীন আহমাদ হানজালা।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাইদুর রহমান, নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. হারুন-উর-রশিদ মিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পীরজাদা সাঈদ উদ্দীন আহমাদ হানজালা বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার ও সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন। একটি ভালো শিক্ষা ব্যবস্থাই আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে পারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চা জরুরি। শিক্ষার্থীদের মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে রাখার পাশাপাশি শিবচরকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

অভিভাবকদের উদ্দেশে তিনি সন্তানদের মোবাইল ফোন ব্যবহারে নিরুৎসাহিত করার আহ্বান জানান। তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি সন্তানদের খেলাধুলায় মনোযোগী করে তুলতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের উন্নয়ন ও গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

আয়োজকেরা জানান, এবারের প্রতিযোগিতায় শিবচর উপজেলার ৪৪টি স্কুল, ১৭টি মাদরাসা ও দুটি কলেজের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। দুই দিনব্যাপী প্রতিযোগিতায় দৌড়, সাঁতার, দাবা ও কাবাডি—এই চারটি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে নন্দকুমার মডেল ইনস্টিটিউশন মাঠে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD