অস্ত্র-মাদক উদ্ধার ও আইনশৃঙ্খলায় দেশসেরা কুমিল্লার পুলিশ সুপার

অস্ত্র ও মাদক উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় সারাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে কুমিল্লা জেলা পুলিশ। এ সাফল্যের স্বীকৃতি হিসেবে জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমকে পুরস্কৃত করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২৯ আগস্ট) ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ সভায় কুমিল্লা জেলা পুলিশের এ অর্জনের স্বীকৃতি হিসেবে পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে পুরস্কার তুলে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
পুলিশ সূত্রে জানা যায়, অস্ত্র ও মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, এ অর্জন পুরো জেলা পুলিশের সম্মিলিত প্রচেষ্টার ফল। এ ধরনের স্বীকৃতি দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগায় এবং কাজের গতি বাড়িয়ে দেয়।
তিনি বলেন, কুমিল্লা জেলা পুলিশের প্রতিটি সদস্য আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও গুরুত্বপূর্ণ।
কুমিল্লাবাসী ও জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পুলিশ সুপার বলেন, তাঁদের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না। কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্বাভাবিক রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, অপরাধ দমন, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে অভিযান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।








