Logo

দুর্গাপুরে ভারতীয় মদ উদ্ধার, আসামি পলাতক

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:২৭
দুর্গাপুরে ভারতীয় মদ উদ্ধার, আসামি পলাতক
ছবি: সংগৃহীত

নেত্রকোণার দুর্গাপুরে অভিযান চালিয়ে ১৪ বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রবিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের মেনকিফান্দা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর থানার জিডি নম্বর-২৫৩-এর ভিত্তিতে মাদকবিরোধী, বিশেষ অভিযান ও চোরাচালানবিরোধী দায়িত্বে থাকা পুলিশের একটি দল আত্রাইখালী ব্রিজ এলাকায় অবস্থান করছিল। এ সময় পুলিশের কাছে খবর আসে, মেনকিফান্দা গ্রামের পলাতক আসামি আব্দুর রহমানের (৫৩) বসতঘরে কয়েকজন ব্যক্তি আমদানি নিষিদ্ধ ভারতীয় তৈরি মদ বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

সংবাদ পেয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল রাত ১১টা ৫৫ মিনিটের দিকে আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সেখানে থাকা এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আব্দুর রহমানের বসতঘরের একটি ট্রাংকের নিচে তল্লাশি চালিয়ে কালো রঙের একটি ট্রাভেলিং ব্যাগ ও একটি পাটের বস্তা পাওয়া যায়। সেগুলোর ভেতর থেকে ROYAL STAG ব্র্যান্ডের ৭৫০ মিলিলিটার ধারণক্ষমতার ১৪ বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৪২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এসব ভারতীয় তৈরি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD