Logo

কেসিসি নির্বাচনে চার মেয়র প্রার্থীকে প্রতীক বরাদ্দ

profile picture
জনবাণী ডেস্ক
২৬ মে, ২০২৩, ২৩:১৪
কেসিসি নির্বাচনে চার মেয়র প্রার্থীকে প্রতীক বরাদ্দ
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ও সুন্দর পরিবেশ তৈরির পূর্বশর্ত আচরণবিধি প্রতিপালন সবাইকে আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান তিনি

বিজ্ঞাপন

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 

শুক্রবার (২৬ মে) সকাল ১০ টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চার মেয়র প্রার্থীকে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন।

বিজ্ঞাপন

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেককে নৌকা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আব্দুল আউয়ালকে হাতপাখা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এসএম শফিকুল ইসলাম মধুকে লাঙল ও জাকের পার্টি মনোনীত প্রার্থী এসএম সাব্বির হোসেনকে গোলাপফুল প্রতীক তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, আমরা একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন করতে চাই। সুষ্ঠু ও সুন্দর পরিবেশ তৈরির পূর্বশর্ত আচরণবিধি প্রতিপালন। সবাইকে আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান তিনি।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD