Logo

কুষ্টিয়ায় নদীতে নিখোঁজ ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জুন, ২০২৩, ০১:৪৭
কুষ্টিয়ায় নদীতে নিখোঁজ ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

মরদেহ ডুবন্ত নৌকায় আটকে থাকার কারণে উদ্ধারে বিলম্ব হয়েছে পরিত্যক্ত নৌকাসহ মরদেহ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে

বিজ্ঞাপন

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের দুদিন পর ভেসে উঠছে ঢাবি শিক্ষার্থী তানভীর (২৫) এর মরদেহ।

এর আগে, সোমবার বিকেলে মীর মশাররফ হোসেন সেতু সংলগ্ন রেলওয়ে ব্রীজের নীচে গড়াই নদীতে গোসল করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

বুধবার (১৪ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে গড়াই নদীর নিখোঁজের কাছাকাছি স্থানে তার মরদেহ ভেসে ওঠে। নিহত ঢাবি শিক্ষার্থী তানভীর বরগুনা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল মালেকের ছেলে। 

বিজ্ঞাপন

জানা যায়, গত সোমবার(১২ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী মীর মশাররফ হোসেন সেতু সংলগ্ন রেলওয়ে ব্রীজের নীচে গোসল করতে নামে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী তানভীর নিখোঁজ হয়। কুমারখালী ফায়ার সার্ভিস ও খুলনার ডুবুরি দল ২ দিন উদ্ধার তৎপরতা চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে  নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ ভেসে ওঠে।

বিজ্ঞাপন

নিহতের মামা অধ্যাপক রফিকুল ইসলাম জানান, তানভীরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়েরের ১৩ জন শিক্ষার্থী মাইক্রোবাস নিয়ে কুমারখালীর বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনে আসে। রবীন্দ্রনাথের কুঠিবাড়ী থেকে ফেরার পথে গড়াই নদীতে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়। মরদেহ  বরগুনা নিজ এলাকায় নিয়ে দাফন সম্পন্ন করবেন বলে জানান তিনি। 

বিজ্ঞাপন

কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন জানান, নিখোঁজ ঢাবি শিক্ষার্থীর মরদেহ ডুবন্ত নৌকায় আটকে থাকার কারণে উদ্ধারে বিলম্ব হয়েছে। পরিত্যক্ত নৌকাসহ মরদেহ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD