নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা

খুলনায় দায়িত্ব পালনরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজের ব্যবহৃত অস্ত্রের গুলিতে তিনি আত্মহত্যা করেছেন।
বিজ্ঞাপন
শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় পর্যায়ে অবস্থিত খুলনা রেলওয়ে জেলা পুলিশ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম সম্রাট বিশ্বাস (২৭)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাসিন্দা শৈলেন বিশ্বাসের ছেলে এবং খুলনা রেলওয়ে পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, ভোরের দিকে অস্ত্রাগার এলাকায় (ম্যাগাজিন গার্ড) দায়িত্ব পালন করছিলেন সম্রাট বিশ্বাস। ধারণা করা হচ্ছে, ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে তিনি নিজের ইস্যুকৃত রাইফেল দিয়ে মাথায় গুলি করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান। তিনি জানান, ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
এই মর্মান্তিক ঘটনার পর সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানায়, ঘটনার পেছনের কারণ উদঘাটনে প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।








