Logo

সখীপুরে ট্রাকচাপায় অটোরিকশা চালকের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
২৬ জুন, ২০২৩, ০১:৩৬
সখীপুরে ট্রাকচাপায় অটোরিকশা চালকের মৃত্যু
ছবি: সংগৃহীত

হারুনসহ তিন চালক এবং দুটি অটোরিকশাকে চাপা দেয় এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হারুন ঘটনাস্থলেই নিহত হন

বিজ্ঞাপন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বেপরোয়া ট্রাকের চাপায় হারুন (৩৫) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

রবিবার (২৫ জুন) ভোর সাড়ে ৫ টার দিকে সখীপুর পৌর শহরের মোখতার ফোয়ারা চত্বরে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত হারুন উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের ছোমেদ আলীর ছেলে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ফোয়ারা চত্বরে দাঁড়িয়ে অটোরিকশায় যাত্রী তুলছিলেন হারুন। এ সময় বেপরোয়া গতিতে আসা সাগরদিঘীগামী একটি ট্রাক ওই চত্বরে দাঁড়িয়ে থাকা হারুনসহ তিন চালক এবং দুটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হারুন ঘটনাস্থলেই নিহত হন। 

বিজ্ঞাপন

এ সময় গুরুতর আহত হন অপর দুই অটোরিকশা চালক। তাদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এবিষয়ে সখীপুর থানার এসআই মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর উপস্থিত জনতা ট্রাকের চালক জাহিদুল ইসলামসহ ঘাতক ট্রাকটি আটক করে  থানায় সোপর্দ করেছে।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD