ডেঙ্গুতে প্রাণ গেল ছাত্রলীগ নেতার

একই দিন সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি।
বিজ্ঞাপন
মাদারীপুরের কালকিনি পৌর এলাকায় ডেঙ্গুতে এক ছাত্রলীগ নেতা মারা গেছেন।
শনিবার (১২ আগস্ট) কালকিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
এর আগে একই দিন সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি।
বিজ্ঞাপন
মৃত সানাউল্লাহ কানন মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের উত্তর রাজদী গ্রামের সাবেক সেনা সদস্য মো. বাদশা ব্যাপারীর ছেলে। তিনি ছাত্রলীগের কালকিনি উপজেলা কমিটির সদস্য ছিলেন।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্রে জানা যায়, গেল ৩১ জুলাই কালকিনিতে সানাউল্লাহ কাননের ডেঙ্গু শনাক্ত হয়। এ সময় অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আজগর আলী হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
কালকিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন ফকির জানান, কানন রাজনীতিতে খুব সক্রিয় ছিলেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিজ্ঞাপন
জেবি/এসবি








