Logo

ভোলায় সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত

profile picture
জনবাণী ডেস্ক
১২ ডিসেম্বর, ২০২৩, ০৩:৪৩
ভোলায় সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত
ছবি: সংগৃহীত

আবদুল খালেক মুন্সীর মেয়ে, সে স্থানীয় কারিমিয়া কেরাতুল মাদ্রাসার শিশু শ্রেনীর শিক্ষার্থী ছিলো।

বিজ্ঞাপন

ভোলায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে তানিশা (৫) নামে এক শিশু শিক্ষার্থী অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুই জন আহত হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে ভোলা সদর উপজেলার লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কে গুপ্ত মুন্সি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত তানিশা সদর উপজেলার পৃর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সী গ্রামের আবদুল খালেক মুন্সীর মেয়ে, সে স্থানীয়  কারিমিয়া কেরাতুল মাদ্রাসার শিশু শ্রেনীর শিক্ষার্থী ছিলো। 

এ তথ্য নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ওসি মনির হোসেন মিঞা বলেন, মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় আরো দুই জন যাত্রী আহত হয়েছে জানা গেছে।তারা চিকিৎসাধীন আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD