Logo

ভোলা-ঢাকা রুটের দুই লঞ্চের সংঘর্ষ

profile picture
জনবাণী ডেস্ক
১২ ডিসেম্বর, ২০২৩, ২২:১৬
ভোলা-ঢাকা রুটের দুই লঞ্চের সংঘর্ষ
ছবি: সংগৃহীত

বাসিন্দা সেলিম ফরাজির ছেলে ও স্থানীয় ইউপি সদস্য নুরে আলম মেম্বারের ভাতিজা।

বিজ্ঞাপন

ভোলা থেকে ঢাকা গামী লঞ্চ এম.ভি সুরভী-৮ চরফ্যাশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী এম. ভি  টিপু-১৪ লঞ্চের সাথে  মারাত্মক সংঘর্ষ হয়েছে। এতে করে সোহেল নামের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন যাত্রী।

সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত অর্থাৎ মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুরের হরিনাম এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটনা ঘটে বলে  টিপু ১৪;লঞ্চে থাকা কয়েকজন যাত্রী এ প্রতিবেদক কে জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দুর্ঘটনা কবলিত লঞ্চে থাকা যাত্রী রা আরো জানান নিহত সোহেল ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ওসমান আলি ফরাজি বাড়ির বাসিন্দা সেলিম ফরাজির ছেলে ও স্থানীয় ইউপি সদস্য নুরে আলম মেম্বারের ভাতিজা।  

ঘন কুয়াশার কারনে লঞ্চ দুটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD