Logo

শিবগঞ্জে যৌতুক মামলায় গ্রেফতার যুবক

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জানুয়ারি, ২০২৪, ০১:১২
শিবগঞ্জে যৌতুক মামলায় গ্রেফতার যুবক
ছবি: সংগৃহীত

আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক সক্ষম হয়।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাব অভিযান চালিয়ে যৌতুক মামলায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে আটক করা হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারী) রাতে শিবগঞ্জ উপজেলার রানিহাটি বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করেছে র‌্যাব -৫।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটককৃত আসামি হচ্ছেন, শিবগঞ্জের বাবুপুর মিরাটুলী গ্রামের জাদেস আলীর ছেলে সুজন আলী (৩২)। 

র‌্যাব জানায়, গত বছরের মাঝামাঝি করা যৌতুক মামলায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী’কে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক সক্ষম হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ থানায় আসামি’কে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD