Logo

নড়াইলে ধুমপান ও মাদক বিরোধী র‍্যালি

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জানুয়ারি, ২০২৪, ০৩:৫৪
নড়াইলে ধুমপান ও মাদক বিরোধী র‍্যালি
ছবি: সংগৃহীত

নড়াইলে ধুমপান ও মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

‘সুস্থ সবল কিশোর কিশোরী,চলো স্মার্ট বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে নড়াইলে ধুমপান ও মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৮ জানিয়ারি) নড়াইল সিভিল সার্জন অফিসের আয়োজনে কৈশোর বান্ধব প্রকল্পের আওতায় সকাল সাড়ে ১০টায় সিভিল সার্জন অফিস চত্ত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকা প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

র‍্যালিতে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী,পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান,সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন,মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর,নড়াইলের সহকারি পরিচালক মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।  

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন। মাদকের ক্ষতিকর দিক নিয়ে বক্তৃতা করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ,নড়াইলের সহকারি পরিচালক মো. নজরুল ইসলাম,পরিদর্শক আব্দুস সালাম । এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD