Logo

খুলনায় কার্গো জাহাজডুবিতে নিখোঁজ ২

profile picture
জনবাণী ডেস্ক
৮ এপ্রিল, ২০২৪, ২৪:৫০
খুলনায় কার্গো জাহাজডুবিতে নিখোঁজ ২
ছবি: সংগৃহীত

এতে জাহাজে কর্মরত ১৩ জনের মধ্যে ১১ জন তীরে উঠতে পারলেও ২ জন নিখোঁজ রয়েছেন।

বিজ্ঞাপন

খুলনার রূপসা রেলসেতুর পিলারে ধাক্কা লেগে সারবোঝাই এমভি থ্রি লাইট-১ নামে  একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এতে জাহাজে কর্মরত ১৩ জনের মধ্যে ১১ জন তীরে উঠতে পারলেও ২ জন নিখোঁজ রয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (৭ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। সাঁতরে তীরে ওঠা জাহাজের একজন ক্রু রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক তার নাম-পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম শেখ। তিনি বলেন, নিখোঁজ দুজনের সন্ধানে তল্লাশি কার্যক্রম পরিচালিত হচ্ছে। আর কার্গো উদ্ধারের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ নেবেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD