Logo

হত্যা মামলার হাজিরা দিতে এসে গাঁজাসহ যুবক আটক

profile picture
জনবাণী ডেস্ক
২৯ এপ্রিল, ২০২৪, ০২:৩৭
হত্যা মামলার হাজিরা দিতে এসে গাঁজাসহ যুবক আটক
ছবি: সংগৃহীত

আটককৃত ইব্রাহিম সরদার লোহাগড়ার রামকান্তপুর এলাকার ইসরাফিল সরদারের ছেলে

বিজ্ঞাপন

নড়াইল জজ কোর্টে একটি হত্যা মামলার হাজিরা দিতে এসে গাঁজাসহ ইব্রাহিম সরদার (১৯) নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রবিবার (২৮ এপ্লিল) বেলা ১১ টায় জজ আলালত চত্বরে এ ঘটনা ঘটে। আটককৃত ইব্রাহিম সরদার লোহাগড়ার রামকান্তপুর এলাকার ইসরাফিল সরদারের ছেলে।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

জানা গেছে, ইব্রাহিম সরদার নড়াইল জজ কোর্টে একটি হত্যা মামলায় হাজিরা দিতে কোর্টে যাওয়ার সময়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম তার শরীর তল্লাশি করলে পকেট থেকে দুই টোপলা গাঁজা উদ্ধার করে। পরবর্তী মোবাইল কোর্টের মাধ্যমে ইব্রাহিমকে ১২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থ দন্ড জরিমানা করেন নড়াইল জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।

 

এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরীদর্শক শাহরিয়ার হোসেন বলেন,‘গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জজ কোর্ট চত্বর থেকে দুই টোপলা গাঁজাসহ এক যুবককে আটক করি। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে সাজা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD