নড়াইলে দুই মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি নাজমুল হুদা আদালতে উপস্থিত ছিলেন
বিজ্ঞাপন
নড়াইলে মাদক মামলায় মো. লিন্টু মিয়া (৩৬) ও নাজমুল হুদা (৪৪) নামে দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২০ মে) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) মো. সাইফুল আলম এ দন্ডাদেশ প্রদান করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত লিন্টু মিয়া মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার যশোমন্তপুর গ্রামের মোশারফ মাষ্টারের ছেলে। অপর দন্ডপ্রাপ্ত নজমুল হুদা একই উপজেলার উথালী গ্রামের তুরফান ফকিরের ছেলে। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি নাজমুল হুদা আদালতে উপস্থিত ছিলেন। অপর দন্ডপ্রাপ্ত লিন্টু মিয়া পলাতক রয়েছেন।
নড়াইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো.আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২৬ ডিসেম্বর সন্ধ্যায় সদর উপজেলার নড়াইল-যশোর সড়কের সীতারামপুর পুলিশ চেকপোষ্টের সামনে থেকে একটি মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে পুলিশ আটক করে। এ সময় লিন্টু মিয়ার কাছে থাকা ব্যাগ তল্লাশিকালে তিন কেজি ওজনের তরল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়। পরবর্তীতে লিন্টু মিয়া ও নাজমুল হুদাকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ৬জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের বিরুদ্বে আনীত অভিযোগ সন্দেহতীতভাবে প্রমাণীত হওয়ায় বিচারক এ দন্ডাদেশ প্রদান করেন।
এমএল/
বিজ্ঞাপন








