Logo

ধামরাইয়ে নিখোঁজের পর পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, আটক স্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
১৭ আগস্ট, ২০২৪, ০৩:২৮
ধামরাইয়ে নিখোঁজের পর পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, আটক স্ত্রী
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে নিখোঁজের পর ডোবা থেকে কামরুল হাসান (২৩) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

ঢাকার ধামরাইয়ে নিখোঁজের পর ডোবা থেকে কামরুল হাসান (২৩) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। এ ঘটনায় তার স্ত্রী নারগিস আক্তারকে আটক করা হয়েছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ আগস্ট) সকালের দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের কংশপট্টি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

বিজ্ঞাপন

নিহত কামরুল হাসান ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের কংশপট্টি এলাকার বাসিন্দা। তিনি এপিবিএন-১ ঢাকায় কর্মরত ছিলেন। এ ঘটনায় নিহত পুলিশ সদস্যের স্ত্রী নারগিস আক্তারকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৪ আগস্ট ভোরের দিকে মুঠোফোনে কল পেয়ে বাড়ি থেকে বের হয় কামরুল। এরপর থেকে সে নিখোঁজ ছিল। শুক্রবার সকালের দিকে বাড়ির পাশে একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখা যায়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। 

বিজ্ঞাপন

এদিকে নিহতের স্ত্রী নার্গিস আক্তার বলেন, মুখে মাস্ক পড়া দুইজন কামরুলকে খুন করেছে। এই কথা প্রকাশ করলে তারা আমার পরিবার ও শশুর বাড়ির বড় ধরনের ক্ষতি করবে বলে হুমকি দেয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এস আই)  নাসির উদ্দীন বলেন, নিহত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার স্ত্রীকে আটক করা হয়েছে। 

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD