Logo

নাটোরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজ অধ্যক্ষসহ ২ জনের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৪, ২২:৫৭
নাটোরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজ অধ্যক্ষসহ ২ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

নাটোরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ অধ্যক্ষসহ রফিক সরকার নামে দুই জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

নাটোরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ অধ্যক্ষসহ রফিক সরকার নামে দুই জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় জুলফিকার আলী নামে আরও একজন আহত হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন বাগাতিপাড়া উপজেলার লরইগাছা গ্রামের মৃত আফসার আলীর ছেলে এবং  বাগাতিপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর প্রিন্সিপাল। আর নিহত রফিক সরকার নাটোর শহরের মোহনপুর এলাকার জনৈক আব্দুল হামিদের ছেলে। আহত জুলফিকার আলী বাগাতিপাড়া উপজেলার তমালতলা এলাকার জনৈক তাহের আলীর ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও নাটোর ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার ১০ সেপ্টেম্বর সন্ধ্যার সাতটার দিকে নাটোর সদরের নাটোর – বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় দুটি মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক রফিক সরকারকে মৃত ঘোষণা করেন। অপর ২ জন আনোয়ার এবং জুলফিকারের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় রাজশাহী মেডিকেলে পৌঁছার আগেই কলেজ অধ্যক্ষ আনোয়ার হোসেনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD