Logo

দুমকিতে ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে প্রস্তুতি মূলক সভা

profile picture
জনবাণী ডেস্ক
৯ অক্টোবর, ২০২৪, ০৩:৪৪
দুমকিতে ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে প্রস্তুতি মূলক সভা
ছবি: সংগৃহীত

সভায় সভাপতিত্ব করেন, দুমকি উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিন মাহমুদ

বিজ্ঞাপন

পটুয়াখালীর দুমকিতে প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান '২৪ উপলক্ষে রবিবার (১৩ অক্টোবর) থেকে ৩ নভেম্বর '২৪ পর্যন্ত উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, দুমকি উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিন মাহমুদ। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুমকি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শফিউর ইসলাম, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাহার আলী মৃধা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, সমাজসেবা কর্মকর্তা ওলিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. আল আমিন, পল্লীসেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদার প্রমুখ। 

উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জেলেরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ বলেন, অবরোধ চলাকালীন সময়ে প্রকৃত জেলেদের ২৫ কেজি করে চাল দেয়া হবে। যদি কারো কার্ড থাকে কিন্তু সে প্রকৃত জেলে না তাদেরকে চাল দেয়া হবে না। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, অবরোধ চলাকালীন সময়ে প্রকৃত জেলেদের এনজিও'র কিস্তিও বন্ধ রাখার কথা উল্লেখ করেন। এসময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD