Logo

হাতিয়ায় ডুবোচরে দেখা মিলল বিরল আকৃতির তিমি

profile picture
জনবাণী ডেস্ক
৬ ডিসেম্বর, ২০২৪, ০৪:১২
হাতিয়ায় ডুবোচরে দেখা মিলল বিরল আকৃতির তিমি
ছবি: সংগৃহীত

দ্বীপ উপজেলা হাতিয়ায় চর আতাউরের মেঘনা নদীর ডুবোচরে আটকেপড়া অবস্থায় দেখা মিলেছে বিশাল আকৃতির একটি তিমির।

বিজ্ঞাপন

দ্বীপ উপজেলা হাতিয়ায় চর আতাউরের মেঘনা নদীর ডুবোচরে আটকেপড়া অবস্থায় দেখা মিলেছে বিশাল আকৃতির একটি তিমির। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে কোস্টগার্ড গিয়ে মাছটি নিরাপদে নদীর গভীর পানিতে অবমুক্ত করে দেয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার চর আতাউরের কাছে ডুবোচরে দেখা মিললে জেলেরা ভিডিও করে সামাজিক মাধ্যমে ছেড়ে দেয়, জেলেদের কাছ থেকে খবর পেয়ে হাতিয়া কোস্টগার্ড ঘটনাস্থলে যান। এ সময় তিমি মাছটি কাদার সঙ্গে আটকে থাকতে দেখেন। পরে জেলেদের সহযোগিতায় মাছটিকে টেনে পানিতে নামিয়ে দেন। জেলেরা সকালে চরে হাঁটার সময় মাছটি দেখতে পান। ধারণা করা হচ্ছে, রাতে জোয়ারে সাথে এসে আটকে পড়েছে।

বিজ্ঞাপন

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার মো. খালিছুর রহমান জানান, ‘মাছটি প্রায় ৫০ মনের মতো ওজন হবে। বারবার নদীতে নামিয়ে দেওয়ার পরও এটি পুনরায় তীরে উঠে যায়। পরে গভীর পানিতে নামিয়ে দেওয়া হয়।’

বিজ্ঞাপন

এদিকে বিশাল আকারের তিমি মাছটি দেখতে সাধারণ মানুষের ভিড় জমে নদীর তীরে। অনেককে পানিতে নেমে হাত দিয়ে স্পর্শ করতেও দেখা গেছে।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD