নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়ির ঘরে মিলল বিএনপি নেতার মরদেহ

নোয়াখালীর চাটখিলে নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়ি থেকে মাটিচাপা অবস্থায় মো. রাসেল (২৬) নামে এক শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) গভীর রাতে উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানোখালী গ্রামের চৌকিদার বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহত রাসেল (২৬) উপজেলার নোয়াখলা ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে। তিনি নোয়াখলা ইউনিয়ন পূর্বাঞ্চল শ্রমিক দলের নেতা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাসেলের সঙ্গে তার স্ত্রী মুক্তা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। গত ৬ নভেম্বর রাতে স্ত্রী মুক্তা বেগম ফোন করে রাসেলকে শ্বশুরবাড়িতে ডেকে নেন। এরপর থেকে রাসেলের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। রাসেল ও মুক্তা বেগমের ঘরে দুই সন্তান রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরে নিখোঁজের পরদিন গত ৭ নভেম্বর চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন রাসেলের বাবা সিরাজুল ইসলাম। এদিকে ঘটনার পরদিন থেকেই রাসেলের স্ত্রী মুক্তা বেগম ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
পরে বৃহস্পতিবার গভীর রাতে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ওসি (তদন্ত) এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানাসহ অন্যরা রাসেলের শ্বশুরবাড়িতে যান। এ সময় বাড়ির একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে সন্দেহের সৃষ্টি হয়। পরে খোঁজাখুঁজি করে ঘরটির ভেতরে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহ পাওয়া যায়। মরদেহটির মাটিচাপা দেওয়া অংশ পুরোনো লেপ-তোশক দিয়ে ঢেকে রাখা হয়েছিল।
এ বিষয়ে নিহত রাসেলের বাবা সিরাজুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, গত ৬ তারিখ রাতে মুক্তা ফোন করে আমার ছেলেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে আর তার কোনো খোঁজ পাইনি। পরদিন থানায় জিডি করেছিলাম। ওরা আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করে মাটিচাপা দিয়ে রেখেছে। আমি আমার ছেলে হত্যার প্রধান আসামি মুক্তা বেগমসহ জড়িত সবার বিচার চাই।
বিজ্ঞাপন
এ বিষয়ে চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা বলেন, রাসেল দলের একজন ত্যাগী নেতা ছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সে বারবার নির্যাতনের শিকার হয়েছে এবং গুলিবিদ্ধও হয়েছিল। চাটখিল উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমাদের এ সহযোদ্ধার প্রকৃত খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের সম্মুখীন করার দাবী জানাচ্ছি।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, ঘটনাস্থল ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে মাটিচাপা অবস্থায় মরদেহটির সন্ধান পায় পুলিশ। পরে সেটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।
এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।
বিজ্ঞাপন








