Logo

পরীক্ষার খাতায় উত্তর না লিখে সরকারের কাছে বউ চাইলেন শিক্ষার্থী

profile picture
উপজেলা প্রতিনিধি
মধুখালী, ফরিদপুর
১২ নভেম্বর, ২০২৬, ১২:৩৫
পরীক্ষার খাতায় উত্তর না লিখে সরকারের কাছে বউ চাইলেন শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর লেখার পরিবর্তে সরকারের কাছে বউ চেয়ে আবেদন করেছেন ফরিদপুরের মধুখালীর এক কলেজছাত্র। দ্বাদশ শ্রেণির ওই শিক্ষার্থী ইসলামী ইতিহাস পরীক্ষার উত্তরপত্রে এমন অদ্ভুত বক্তব্য লিখেছেন। একই খাতায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়েও কটাক্ষ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজে। এ ঘটনায় শিক্ষার্থীর বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

কলেজ সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর অনুষ্ঠিত ইসলামী ইতিহাস পরীক্ষায় অংশ নিয়ে তিনি প্রশ্নের উত্তর না লিখে খাতায় বউ চেয়ে একটি লেখা লেখেন। সেখানে তিনি লেখেন, ‘মানুষ কি চায় তা আমি জানি না, কিন্তু আমি জানি বাংলার যুবক আজ বাঁচতে চায়, বাংলার যুবক ভালোবাসা চায়, বাংলার যুবক একটা বউ চায়।... তাই আমি সরকারকে বলতে চাই (আমার বন্ধুদের) একটা করে হলেও বউ দেওয়া উচিত, নাইলে আর তাদেরকে বাঁচানো যাচ্ছে না।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া পরীক্ষার খাতায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়েও কটাক্ষ করে লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

কলেজের ইসলামী ইতিহাস বিভাগের প্রভাষক মো. জাহিদুল ইসলাম জাহিদ জানান, ওই পরীক্ষায় ৯২ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। তিন-চার দিন আগে খাতা মূল্যায়নের সময় ওই শিক্ষার্থীর খাতায় এসব লেখা দেখতে পান তিনি। পরে বিষয়টি কলেজের অধ্যক্ষকে জানান।

তিনি বলেন, একজন শিক্ষার্থীর কাছ থেকে পরীক্ষার খাতায় এ ধরনের লেখা প্রত্যাশিত নয়। বিষয়টি দুঃখজনক ও লজ্জাজনক।

মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার সরকার বলেন, বিষয়টি দুঃখজনক ও লজ্জাজনক। শিক্ষার্থীদের কখনোই এ ধরনের শিক্ষা দেওয়া হয়নি। ওই শিক্ষার্থীর বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে তার বাবাকে কলেজে এসে অধ্যক্ষের সঙ্গে দেখা করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার সরকার বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। শিক্ষার্থীদের কখনোই এ ধরনের শিক্ষা দেওয়া হয়নি। ওই শিক্ষার্থীর বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে তার বাবাকে কলেজে এসে অধ্যক্ষের সঙ্গে দেখা করার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান জানান, আগে তিনি ঘটনাটি সম্পর্কে জানতেন না। কলেজ কর্তৃপক্ষও বিষয়টি তাকে অবহিত করেনি। তবে এখন বিষয়টি জানতে পেরে গুরুত্বসহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

তবে অভিযুক্ত শিক্ষার্থী ও তার বাবার বক্তব্য পাওয়া যায়নি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD