Logo

নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল হেলপারের

profile picture
জনবাণী ডেস্ক
২৪ ডিসেম্বর, ২০২৪, ০১:১৪
নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল হেলপারের
ছবি: সংগৃহীত

সকালে উপজেলার চাচই গ্রামের দক্ষিন পাড়া কাঠের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নড়াইলের লোহাগড়া উপজেলার চাচই গ্রামে কাঠ বোঝাই ভটভটি উল্টে ভটভটির নিচে চাপা পড়ে তৌফিক তালুকদার (২০) নামে এক হেলপার নিহত হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার চাচই গ্রামের দক্ষিন পাড়া কাঠের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

নিহতের বাড়ি লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামের টুটুল তালকদার এর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে লোহাগড়া উপজেলার চাচই গ্রামের দক্ষিন পাড়া কাঠের পুল এলাকায় কাঠ বোঝাই ভটভটি  কাঠের পুলে উঠতে গিয়ে উল্টে যায়। এ সময় ভটভটির উপরে বসে থাকা হেলপার তৌফিক তালকদার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

বিজ্ঞাপন

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে । পরে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরন করা হয়েছে। 

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD