Logo

কলাপাড়ায় ভাতিজার লাঠি আঘাতে চাচার মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৩১
কলাপাড়ায় ভাতিজার লাঠি আঘাতে চাচার মৃত্যু
ছবি: সংগৃহীত

বেলায়েত হাওলাদারের সঙ্গে রাজা মিয়ার জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো

বিজ্ঞাপন

পটুয়াখালীর কলাপাড়ায় কলাগাছ থেকে কলা কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ভাতিজা রাজা মিয়ার (৪৫) লাঠির আঘাতে চাচা বেলায়েত হাওলাদারের (৬৫) মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

 সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে বরিশাল সেবাচিম হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়াার পথে তার মৃত্যু হয়। এর আগে সোমবার  বেলা এগারোটার  দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের মধ্যলোন্দা গ্রামে এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বেলায়েত হাওলাদারের সঙ্গে রাজা মিয়ার জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। সকাল দশটার দিকে রাজা বিরোধপূর্ন জমির একটি কলা গাছ থেকে বেশকিছু কলা কেটে নিয়ে যায়। এসময় বেলায়েত রাজা মিয়ার বাড়ি থেকে ওই কলা ফেরত আনতে গেলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে রাজা মিয়া বেলায়েতের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে মোটা লাঠি দিয়ে আঘাত করে। এতে বেলায়েতের মাথায় গুরুতর জখম হয়। পরে  স্থানীয়রা বেলায়েতকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে প্রেরন করে।  বরিশাল সেবাচিম হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকা নেয়ার পথে তার মুত্যু হয়।

বিজ্ঞাপন

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় রাজাকে গ্রেফতারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD