Logo

শার্শায় মাটি বহনকারী ট্রাক্টর চাপায় স্কুলছাত্র নিহত

profile picture
জনবাণী ডেস্ক
১৯ মে, ২০২৫, ২৩:১৭
শার্শায় মাটি বহনকারী ট্রাক্টর চাপায় স্কুলছাত্র নিহত
ছবি: সংগৃহীত

বাড়ীর সামনে পৌঁছালে গোগার দিক থেকে দ্রুত গতিতে আসা মাটি বহনকারী একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

যশোরের শার্শায় মাটি বহনকারি ট্রাক্টরের চাপায় ওমর ফারুক (১০) নামের এক ৫ম শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (১৯ মে) সকাল ৮ টার দিকে উপজেলার পুটখালি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ওমর ফারুক কৃষ্ণপুর গ্রামের আব্দুল্লাহ মন্ডলের ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল।  

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, ওমর ফারুক সকালে নানার বাড়ি শিকড়ী থেকে বাইসাইকেল চালিয়ে তার বাড়ী কৃষ্ণপুর গ্রামের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে মহিষাডাঙ্গা কালাম দারোগার বাড়ীর সামনে পৌঁছালে গোগার দিক থেকে দ্রুত গতিতে আসা মাটি বহনকারী একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

বিজ্ঞাপন

বেনাপোল পোর্ট অফিসার ইনচার্জ রাসেল মিয়া জানার সাথে সাথে পুলিশের টিম সেখানে গিয়ে মরদের উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। মৃতের পিতা-মাতা থানায় এসেছেন। তারা মামলা করতে চাচ্ছেনা। তবে পুলিশ মামলার পক্ষে। মামলা করলে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান। এদিকে ওমর ফারুকের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছ।

 

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD