Logo

সন্তান কোলে নিয়ে পরীক্ষা দিয়েও দেশসেরা বাগমারার শামীমা আক্তার

profile picture
জনবাণী ডেস্ক
১২ জুলাই, ২০২৫, ০৩:৫৯
সন্তান কোলে নিয়ে পরীক্ষা দিয়েও দেশসেরা বাগমারার শামীমা আক্তার
ছবি: সংগৃহীত

তার এই সাফল্য দেশব্যাপী কলেজের সুনাম আরও অনেক বাড়িয়ে দিয়েছে

বিজ্ঞাপন

রাজশাহীর বাগমারার শামীমা আক্তার এক মাসের কন্যা সন্তান কোলে নিয়ে এবারের পরীক্ষায় অংশ নিয়েও সারা দেশে প্রথম স্থান অধিকার করেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চিঠি দিয়ে কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) কলেজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শামীমা আক্তারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে উপজেলার হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম মাহবুবুর রহমান বলেন, শামীমা আক্তার আমাদের কলেজকে গৌরবান্বিত করেছে। তার এই সাফল্য দেশব্যাপী কলেজের সুনাম আরও অনেক বাড়িয়ে দিয়েছে। 

শামীমা আক্তার আব্দুর রাজ্জাকের স্ত্রী এবং উপজেলার বাইগাছা গ্রামের সাহাদুল ইসলাম ও হাজেরা বিবির প্রথম সন্তান।

বিজ্ঞাপন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলতি বছর অনুষ্ঠিত ডিগ্রি পরীক্ষায় শামীমা আক্তার বাগমারার হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ থেকে বিএসসি শাখায় পরীক্ষা দিয়ে এ সাফল্য অর্জন করেছেন।

বিজ্ঞাপন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২২ শিক্ষাবর্ষে চলতি বছরে অনুষ্ঠিত ডিগ্রি পরীক্ষায় অংশ নিয়ে শামীমা আক্তার সর্বোচ্চ নম্বর ও সর্বোচ্চ জিপিএ অর্জনসহ পরীক্ষার সার্বিক ফলাফলে দেশসেরা নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

শামীমা আক্তার এর আগেও বাইগাছা উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি এবং এসএসসিতে গোল্ডেন প্লাস অর্জন করেন। তিনি ভবিষ্যতে ম্যাজিস্ট্রেট হতে ইচ্ছুক। স্বামীর সংসারে থেকেও নিজের অদম্য ইচ্ছাশক্তি ও মনোবল তার এই সাফল্যের মূল চাবিকাঠি বলে জানান তিনি।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD