Logo

প্রবাসীর বাড়িতে গেইটের তালা কেটে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ

profile picture
জনবাণী ডেস্ক
২৪ আগস্ট, ২০২৫, ০২:২৬
প্রবাসীর বাড়িতে গেইটের তালা কেটে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ
ছবি: সংগৃহীত

প্রবাসীর বাড়িতে গেইটের তালা কেটে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ

বিজ্ঞাপন

হবিগঞ্জের বাহুবলে প্রবাসীর বাড়িতে কেচিগেইটের তালা কেটে নগদ টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। 

শনিবার (২২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার লামাতাসি ইউনিয়নের পূর্ব দ্বিমুড়া গ্রামের দুবাই প্রবাসী সাজিদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় প্রবাসীর পরিবার পরিজন অন্যত্র আত্মীয়ের বাড়ি বিয়েতে ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‎প্রবাসী সাজিদ মিয়ার স্ত্রী নাজমা আক্তার জানান, আগের দিন শুক্রবার (২১ আগস্ট) তিনি ঘরের কেচি গেইটে তালা দিয়ে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে যান। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে বাড়িতে এসে গেইটের ভিতরে তালা লাগানো এবং বারান্দায় তিনটি তালা কাটা অবস্থায় দেখতে পান। তার কান্নাকাটি শোনে আশপাশের লোকজনও ছুটে আসেন। ঘরের ভিতর প্রবেশ করে প্রবাসীর স্বজনরা কাপড়সহ সবকিছু এলোমেলো দেখেন। 

‎নাজমা আক্তার বলেন, তার ওয়ারড্রপে রক্ষিত তিনভরি স্বর্ণালংকার ও নগদ ৯৫ হাজার টাকা ও ট্যাব নিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বিজ্ঞাপন

‎বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, বিষয়টি জেনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD