Logo

২০ কেজি গরুর পঁচা মাংস জব্দ

profile picture
জনবাণী ডেস্ক
২৯ আগস্ট, ২০২৫, ২৪:৩৯
২০ কেজি গরুর পঁচা মাংস জব্দ
ছবি: সংগৃহীত

গরুর পঁচা মাংস বিক্রির দায়ে অর্থদণ্ড

বিজ্ঞাপন

হবিগঞ্জের বাহুবল বাজারে একতা মাংসের দোকানে অভিযান চালিয়ে গরুর পঁচা মাংস জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে মাংস বিক্রির দায়ে নগদ ৫ হাজার টাকা অর্থদণ্ড ও ফ্রিজে রক্ষিত গরুর পঁচা মাংস জব্দ করা হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাহবুবুল ইসলাম ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আলী আকবর খান বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে এ মাংসের দোকানে যৌথ অভিযান পরিচালনা করেন। 

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে বাহুবল তালুকদার টাওয়ার সংলগ্ন ফরিদ মিয়ার মালিকানাধীন একতা মাংসের দোকানে দীর্ঘদিন ধরে রুগ্ন ও চোরাই গরু এবং ফ্রিজিং পঁচা মাংস বিক্রি করা হচ্ছে। 

বিজ্ঞাপন

এ ব্যাপারে উপজেলা প্রশাসন কয়েকবার অভিযান পরিচালনা করে জরিমানাসহ সতর্ক করলেও ফরিদ মিয়া স্থানীয় একটি প্রভাবশালী চক্রের ছত্র-ছায়ায় অপকর্ম করে চলছে। 

বিজ্ঞাপন

এমন অভিযোগের তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অভিযানকালে ২০ কেজি পঁচা মাংস জব্দ ও দোকান কর্মচারীকে ৫ হাজার টাকা জরিমানা করে দোকান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। এ সময় বাহুবল মডেল থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD