Logo

শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

profile picture
জনবাণী ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৩:৫৫
54Shares
শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের
ছবি: সংগৃহীত

শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

বিজ্ঞাপন

ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ধাক্কায় কে এম মশিউর রহমান (৩৬) নামে এক যুবক নিহত হয়েছে। 

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শিবচর উপজেলা বন্দরখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কে এম মশিউর রহমান বরিশাল জেলা বুড়িরহাট এলাকায় মোস্তাফিজুর রহমানের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কে এম মশিউর রহমান বান্দরবান থেকে মোটরসাইকেলযোগে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি সকালে বন্দরখোলা বাসস্ট্যান্ড এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কায় লাগে, মাথা গুরতর আঘাত পান। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশের একটি দল তাকে উদ্ধার করে শিবচর ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার আত্মীয় স্বজনেরা আসলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD