Logo

নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় শুক্রবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:০৫
নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় শুক্রবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ছবি: সংগৃহীত

জরুরি মেরামতের কাজের কারণে আগামীকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

তিতাস গ্যাস কর্তৃপক্ষ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডেমরা-সিদ্ধিরগঞ্জ-গোদনাইল ভালভ স্টেশনগামী ১০, ১২ ও ১৪ ইঞ্চি প্রধান পাইপলাইনের কিছু অংশে জরুরি মেরামত করা হবে।

এই কারণে শুক্রবার রাত ১০টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ, মৌচাক, দেলপাড়া, পাগলা, ফতুল্লা, পঞ্চবটি, মুক্তারপুর ও মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

এছাড়াও এসব এলাকার আশপাশে সাময়িকভাবে গ্যাসের চাপ কম থাকতে পারে। কর্তৃপক্ষ গ্রাহকদের এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD