চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আগ্নেয়াস্ত্র বের পর স্থানীয় জনতার গণপিটুনিতে পুরস্কার ঘোষিত মাদক কারবারি সোহেল মিয়া (৩৫) নিহত হয়েছেন। তবে পালিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন আরও কয়েকজন।
বিজ্ঞাপন
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সোহেল মিয়া ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য ও বালিয়াপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বালিয়াপাড়া এলাকায় আব্দুল আউয়াল মৌলভীর ছেলে সায়েম মিয়া ৮টি দোকার ঘর তৈরি করছে। সোহেল প্রত্যেক দোকানবাবদ এক লাখ টাকা চাঁদা দাবি করে। এ নিয়ে এর আগে গত ৭ সেপ্টেম্বর চাঁদা চাইতে গিয়ে এলাকাবাসী ধাওয়া খেয়ে সোহেল ও তার সহযোগিরা পালিয়ে যায়। সকাল সাড়ে ৯টার দিকে সোহেল ও তার কয়েকজন সহযোগী নিয়ে সায়েমের বাড়িতে ফের চাঁদা চাইতে যায়। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সোহেল কোমর থেকে আগ্নেয়াস্ত্র বের করে। পাশের কয়েকজন নারী এ দৃশ্য দেখে দ্রুত মসজিদের ইমামকে অবহিত করে। মসজিদের ইমাম মাইকে সোহেল মেম্বার ফের চাঁদা চাইতে এসেছে এ সংবাদ ঘোষনা দিলে আশপাশের ৬০০/৭০০ লোক একত্রিত হয়ে তাকে ঘেরাও করে ফেলে। পরে বিক্ষুদ্ধ এলাকাবাসী তাকে গণপিটুনী দেয়। এতে সোহেল ঘটনাস্থলেই নিহত হয়।
বিজ্ঞাপন
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে। সোহেল ও তার সহযোগিদের বিরুদ্ধে আড়াইহাজার থানাসহ বিভিন্ন থানায় মাদক, চাঁদাবাজি, ডাকাতি ও মারামারিসহ ১০/১৫টি মামলা রয়েছে।








