Logo

খাগড়াছড়ি-ঢাকা সড়কে অবরোধ শিথিল করল জুম্ম-ছাত্র জনতা

profile picture
জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি
২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৫
খাগড়াছড়ি-ঢাকা সড়কে অবরোধ শিথিল করল জুম্ম-ছাত্র জনতা
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির গুইমারায় সংঘর্ষে আহতদের উন্নত চিকিৎসা ও নিহতদের মরদেহ সৎকারের সুবিধার্থে আংশিকভাবে অবরোধ শিথিল করেছে জুম্ম-ছাত্র জনতা।

বিজ্ঞাপন

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সংগঠনটির মিডিয়া সেল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে দুপুর ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবরোধ শিথিল থাকবে।

তবে জেলার অভ্যন্তরীণ অন্যান্য সড়কে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী অবরোধ চলমান থাকবে বলে নিশ্চিত করেছে সংগঠনটি।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আহতদের চিকিৎসা নিশ্চিত করতে ঢাকায় থেকে একটি চিকিৎসক দল খাগড়াছড়িতে পৌঁছাবে। তাদের যাতায়াতে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে বিষয়ে সর্বস্তরের সহযোগিতা কামনা করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলার সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এ ঘটনায় শয়ন শীল (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বাকি আসামিদের গ্রেপ্তারের দাবিতে শনিবার থেকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে জুম্ম ছাত্র-জনতা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD