মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে এস. সরফুদ্দিন আহমেদ সান্টু

মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম (০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর) চলাকালে সরকার ঘোষিত নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়ে কড়া অবস্থান নিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপি’র সভাপতি, উজিরপুর- বানারীপাড়া (বরিশাল-২) আসনের প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও শিক্ষা অনুরাগী এস. সরফুদ্দিন আহমেদ (সান্টু)।
বিজ্ঞাপন
তিনি এক বিবৃতিতে বলেন, “মা ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই সময়ে যারা আইন অমান্য করে মা ইলিশ আহরণে লিপ্ত হচ্ছে, তারা দেশের মৎস্যসম্পদ ধ্বংস করছে। আমি এই ধরনের অপরাধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
আরও পড়ুন: উজিরপুরে পূজা মন্ডপ পাহাড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে থাকতে হবে: সান্টু
তিনি আরও বলেন, “আমার সংগঠনের সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে— প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করুন, যাতে এই অনৈতিক ও অবৈধ কাজ বন্ধ করা যায়। মা ইলিশ রক্ষায় আমরা কোনো আপস করবো না।”
এস. সরফুদ্দিন আহমেদ (সান্টু) প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আইনভঙ্গকারী যেই হোক, দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ করুন।”
সংবাদমাধ্যম ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “সত্য তথ্য তুলে ধরুন, মৎস্যসম্পদ রক্ষায় সবাই একসাথে সচেতন হই। দখলবাজ, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধেও আমাদের লড়াই চলবে।”
আরও পড়ুন: উজিরপুরে আ. লীগ নেতারা পূজামণ্ডপে হামলা চালিয়ে বিএনপির বিরুদ্ধে বদনাম ছড়াতে পারে: সান্টু
অবশেষে তিনি বলেন, “সবাই একসাথে এগিয়ে এলে সফলতা নিশ্চিত— মা ইলিশ রক্ষা হোক আমাদের সামষ্টিক দায়িত্ব।”








