Logo

সীমান্তে পড়েছিল কোটি টাকার ভারতীয় ইয়াবা, জব্দ করল বিজিবি

profile picture
উপজেলা প্রতিনিধি
কুমিল্লা আদর্শ সদর, কুমিল্লা
১২ অক্টোবর, ২০২৫, ২৩:৪৭
সীমান্তে পড়েছিল কোটি টাকার ভারতীয় ইয়াবা, জব্দ করল বিজিবি
ছবি: সংগৃহীত

কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক কোটি ২০ লাখ টাকা মূল্যের ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১১ অক্টোবর) রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার কেরানীনগর এলাকা থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।

বিজ্ঞাপন

রবিবার (১২ অক্টোবর) দুপুরে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির গোলাবাড়ী পোস্টের টহলদল সীমান্ত এলাকায় মাদকবিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। একপর্যায়ে মধ্যরাতে সীমান্তের প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগর এলাকায় মালিকবিহীন অবস্থায় ৪০ হাজার পিস অবৈধ ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার বর্তমান আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা।

বিজ্ঞাপন

জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে বলেও জানানো হয়।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD