Logo

সুবর্ণচরে প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

profile picture
উপজেলা প্রতিনিধি
সুবর্ণচর, নোয়াখালী
১৩ অক্টোবর, ২০২৫, ১৭:১৫
সুবর্ণচরে প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়নে প্রকাশ্যে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে চর জুবলী গ্রামের পলোয়ান বাড়ির সামনে পরিষ্কার বাজার সড়কে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সুব্রত চন্দ্র দাস (৪০)। তিনি উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চিরু রঞ্জন দাসের ছেলে। সুব্রত দুই সন্তানের জনক ছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুব্রত চন্দ্র দাস বেকার ছিলেন এবং তার স্ত্রী রিক্তা রানী দাস স্থানীয় স্বাস্থ্য সেবা বিভাগে কর্মরত। তার স্ত্রীকে অফিস থেকে বাড়ি আনতে সুব্রত দুপুরে মোটরসাইকেল নিয়ে বের হন। ধারণা করা হচ্ছে উজেলার হারিছ চৌধুরী বাজারের পশ্চিমে পলোয়ান বাড়ির সামনে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তাকে গলা কেটে এবং মাথায় কোপ দিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে যায়।

নিহতের স্বজন পরিচয়ে লিটন চন্দ্র দাস জানান, "সুব্রত তার স্ত্রীকে কর্মস্থল থেকে আনার জন্য বের হয়েছিল, কিন্তু কে বা কাহারা তাকে হত্যা করেছে, এ সময় কেউ কিছু দেখেনি।"

তিনি আরও বলেন, ঘটনাস্থলে সুব্রতের মোটরসাইকেল পড়ে ছিল। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, "পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের গলা কাটা ও মাথায় কোপের চিহ্ন রয়েছে। হত্যার কারণ উদঘাটনের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD