Logo

দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

profile picture
উপজেলা প্রতিনিধি
শেরপুর, বগুড়া
১৭ অক্টোবর, ২০২৫, ১৮:২০
দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, হেলপার নিহত
ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাক ধাক্কা দিলে এক হেলপার নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ঢাকা–বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত হেলপার ফেরদৌস (১৬) বগুড়া সদর উপজেলার কোয়ালিপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গরু বিক্রি শেষে ঢাকা থেকে ফেরার পথে ট্রাকটি ছোনকা এলাকায় পৌঁছালে সামনে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পেছনে জোরে ধাক্কা দেয়। এতে চালক হালকা আহত হলেও হেলপার ফেরদৌস ট্রাকের ভেতর আটকে ঘটনাস্থলেই মারা যান।

বিজ্ঞাপন

শেরপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD