Logo

চট্টগ্রামে ছাদ ধসে শ্রমিকের মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২১ অক্টোবর, ২০২৫, ১১:৫৩
চট্টগ্রামে ছাদ ধসে শ্রমিকের মৃত্যু
মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মানাধীন বহুতল ভবনের ছাদের সেন্টারিং খুলতে গিয়ে কর্নিশ ধসে হেলাল উদ্দীন নামক (৩৫) এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড রশিদার পাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দীন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পানখালী গ্রামের বাসিন্দা কামাল উদ্দীনের ছেলে।

বিজ্ঞাপন

লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজাদুল ইসলাম বলেন, খবর পেযে আমরা নির্মানাধীন বহুতল ভবনে গিয়ে আটকে পড়া ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করি।

তিনি আরও জানান, ছাদের সেন্টারিং খুলতে গিয়ে কর্নিশ ধসে লোকটির মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। লাশ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি টীম ঘটনাস্থলে

বিজ্ঞাপন

পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে ও জানান তিনি।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD