Logo

চুয়াডাঙ্গায় কাঁপুনি ধরাচ্ছে শীত, কুয়াশায় ঢাকা সকাল

profile picture
জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা
৯ নভেম্বর, ২০২৫, ১৩:৪৬
চুয়াডাঙ্গায় কাঁপুনি ধরাচ্ছে শীত, কুয়াশায় ঢাকা সকাল
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। রবিবার সকাল পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় সকাল ও রাতে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে।

বিজ্ঞাপন

রবিবার (৯ নভেম্বর) সকাল থেকে চারদিক কুয়াশায় ঢেকে থাকছে। শহর ও গ্রামীণ অঞ্চলের মানুষজন বিশেষ করে সকাল-বেলার শ্রমজীবীরা এখন গরম কাপড় ব্যবহার শুরু করেছেন। সন্ধ্যা নামলেই বাতাসে ঠান্ডার পরিমাণ আরও বেড়ে যাচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাসের প্রভাবে তাপমাত্রা দ্রুত কমছে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগার।

বিজ্ঞাপন

আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা জামিনুর রহমান বলেন, রাতের তাপমাত্রা দ্রুত হ্রাস পাচ্ছে। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শীত আরও বাড়তে পারে।

এদিকে, হঠাৎ ঠান্ডা বেড়ে যাওয়ায় জেলার নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন। সকালে কুয়াশা আর শীতল বাতাসে কর্মজীবী মানুষের গতি কিছুটা ধীর হয়ে পড়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD