Logo

জীবননগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় রুহুল আমিনের

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
৩০ নভেম্বর, ২০২৫, ১৫:৩৮
জীবননগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় রুহুল আমিনের
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গা-২ (জীবননগর-দামুড়হুদা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোঃ রুহুল আমিন রবিবার দুপুরে জীবননগরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

জীবননগর উপজেলা জামাতের আয়োজিত সভায় তিনি আসন্ন ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজের নির্বাচনী অঙ্গীকার, উন্নয়ন পরিকল্পনা এবং এলাকার সমস্যা ও সম্ভাবনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

অ্যাডভোকেট রুহুল আমিন বলেন, “জনগণের কল্যাণে একটি কৃষি বিশ্ববিদ্যালয়, চ্যাংখালী স্থলবন্দর, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করতে চাই। সাংবাদিকদের সহযোগিতা ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা জামাতের সেক্রেটারি মাহফুজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামাতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান। অনুষ্ঠানে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, সমর্থক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD