Logo

মৌতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

profile picture
উপজেলা প্রতিনিধি
কালিগঞ্জ, সাতক্ষীরা
৩০ নভেম্বর, ২০২৫, ২০:৫৭
মৌতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ছবি প্রতিনিধি।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৩০ নভেম্বর) বিকেলে মৌতলা ইউনিয়ন বিএনপি কার্যালয় প্রাঙ্গণে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ফয়সল কবীর, সাবেক সাধারণ সম্পাদক ডা. আব্দুল মঈন ময়না, সাবেক সদস্য সচিব কাজী মোয়াজ্জিন কবীর পলাশ, যুবদলের আহ্বায়ক কাজী আবু সাঈদ, সদস্য সচিব শেখ তুহিনুর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর শাহাদত হোসেন, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক সদস্য আলমগীর হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এস. এম. নাঈম ইসলামসহ ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রদূত হিসেবে বেগম খালেদা জিয়া জাতির আশা–আকাঙ্ক্ষার প্রতীক। তার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহর নিকট প্রার্থনা জানান তারা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD