Logo

কাপাসিয়ায় মেডিকেল টেকনোলজিস্ট–ফার্মাসিস্টদের দুই ঘণ্টার কর্মবিরতি

profile picture
উপজেলা প্রতিনিধি
কাপাসিয়া, গাজীপুর
৩০ নভেম্বর, ২০২৫, ১৬:৩৯
কাপাসিয়ায় মেডিকেল টেকনোলজিস্ট–ফার্মাসিস্টদের দুই ঘণ্টার কর্মবিরতি
ছবি: প্রতিনিধি

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কাপাসিয়ায় রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত এই কর্মবিরতিতে শতশত রোগী সেবা বঞ্চিত হন।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট মফিজ উদ্দিন, ফার্মাসিস্ট নুরে আলম ও নীলা আফরোজসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি চলাকালে বক্তব্য দেন।

বিজ্ঞাপন

তারা জানান, দীর্ঘ ৩১ বছর ধরে এই পেশার মানুষরা ১০ম গ্রেডের দাবিতে আন্দোলন করে আসছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো সরকারের আমলেও দাবি বাস্তবায়ন হয়নি।

কর্মবিরতি চলাকালে হাসপাতালের রেডিওলজি, প্যাথলজি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগে সেবা বন্ধ থাকায় রোগীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নানা ভোগান্তিতে পড়েন। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন, ৩ ডিসেম্বর পর্যন্ত দাবি পূরণ না হলে তারা লাগাতার কর্মসূচি ও ‘কমপ্লিট শাটডাউন’-এ যাবে।

বিজ্ঞাপন

রোগী ও স্বজনরা দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে সমস্যার সমাধান করার দাবি জানিয়েছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD