Logo

হাদি হত্যাচেষ্টার পর বেনাপোল সীমান্তে জারি সর্বোচ্চ সতর্কতা

profile picture
জেলা প্রতিনিধি
যশোর
১৩ ডিসেম্বর, ২০২৫, ১৮:১৮
হাদি হত্যাচেষ্টার পর বেনাপোল সীমান্তে জারি সর্বোচ্চ সতর্কতা
ছবি: সংগৃহীত

ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গত শুক্রবার গুলি চালানোর ঘটনায় যশোরের বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

সীমান্ত নিরাপত্তা তৎপরতা বাড়ানোর মূল উদ্দেশ্য, হামলায় জড়িত ব্যক্তিদের ভারতপারের মাধ্যমে পালানোর চেষ্টা রোধ করা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সূত্র জানায়, শনিবার বিকেল থেকে ব্যাটালিয়নের আওতাধীন প্রায় ৭০ কিলোমিটার সীমান্ত এলাকায় কঠোর নজরদারি শুরু হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টে টহল বৃদ্ধি করা হয়েছে, পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চলছে।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, গোয়েন্দা নজরদারির পাশাপাশি অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তের যেসব জায়গায় কাঁটাতারের বেড়া নেই, সেসব পথও বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কেউ অবৈধভাবে দেশত্যাগ করতে না পারে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পালাতে না পারে, সে জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তের সব পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD