Logo

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার

profile picture
উপজেলা প্রতিনিধি
রাণীশংকৈল, ঠাকুরগাঁও
১৭ ডিসেম্বর, ২০২৫, ১৩:১০
ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার
ফাইল ছবি।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক প্রশান্ত কুমার (৫৫)–কে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে পৌরশহরের বন্দর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত প্রশান্ত কুমার পৌরশহরের বন্দর বসাকপাড়ার মৃত হেমন্ত বসাকের ছেলে। তিনি রাণীশংকৈল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, প্রশান্ত কুমারের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD