অতিথি পাখি ও প্রকৃতি রক্ষায় জীবননগরে মানববন্ধন

চুয়াডাঙ্গার জীবননগরে অতিথি পাখি ও জীববৈচিত্র্য রক্ষার দাবিতে সচেতনতামূলক সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় বসুন্ধরা শুভসংঘ, জীবননগর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে প্রকৃতিপ্রেমী তরুণ-তরুণী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অতিথি পাখি শিকার বন্ধ, জলাভূমি ও বনাঞ্চল সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিজ্ঞাপন
আলোচনা সভায় বক্তারা বলেন, শীত মৌসুমে নানা প্রজাতির অতিথি পাখি জীবননগরের নদী ও জলাশয়ে আশ্রয় নেয়। কিন্তু অবৈধ শিকার ও পরিবেশ ধ্বংসের কারণে এসব অতিথি পাখি আজ মারাত্মক হুমকির মুখে পড়েছে। তারা পাখি শিকার বন্ধে আইন প্রয়োগ জোরদার, জলাশয় ও বনাঞ্চল রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সর্বস্তরের মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাণীবিদ্যা প্রভাষক এইচ এম শামসুজ্জামান, সুশীল ব্যক্তিত্ব আনোয়ার হোসেন, শুভসংঘের উপদেষ্টা জহিরুল ইসলাম, নুর কুতুল আলম, টুটুল নেছার ও এম আর মুকুলসহ সামিউল ইসলাম অভি।
আরও পড়ুন: অবশেষে বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ
বিজ্ঞাপন
সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ জীবননগর উপজেলা শাখার সভাপতি শামসুল আলম এবং সঞ্চালনা করেন মো. মামুন হোসেন। এসময় উপজেলা বন কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা অতিথি পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন, স্থানীয় জনগণ ও গণমাধ্যমের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।








